Lorem ipsum dolor sit amet consectetur. Dignissim erat odio dictum curabitur donec at consequat arcu cursus. Eget quis cum amet iaculis orci non.
আমাদের Basic Package নেওয়ার পর আপনি পাবেন
+
✅ হোলসেল প্রোডাক্ট সুবিধা: ১ বছরের জন্য আনলিমিটেড প্রোডাক্ট হোলসেল দামে রিসেল করতে পারবেন।
✅ রেফার & বোনাস: আপনার রেফার কোড দিয়ে কেউ প্যাকেজ নিলে ২০০৳ ওয়ালেটে যুক্ত হবে।
✅ লাভের সুরক্ষা: সাবস্ক্রিপশন সিস্টেমের মাধ্যমে কাস্টমার হোলসেল প্রাইস জানতে পারবে না, আপনার প্রফিট পুরোপুরি নিরাপদ।
✅ প্রাইভেসি & প্রফেশনালিজম: শুধুমাত্র রেজিস্টার্ড মেম্বাররা হোলসেল প্রাইস দেখবে।
স্যার, এইভাবে আপনার ব্যবসা হবে নিরাপদ, প্রফেশনাল এবং লাভজনক
সেল্ফশপে কিভাবে নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করবো?
+
উত্তর:
SelfShop-এ নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে:
1️⃣ অ্যাপ বা ওয়েবসাইট ওপেন করুন।
2️⃣ উপরের প্রোফাইল আইকনে ক্লিক করুন।
3️⃣ "Become a Reseller" অপশন নির্বাচন করুন।
4️⃣ ফর্মে তথ্য পূরণ করুন: নাম, মোবাইল, ইমেইল, পাসওয়ার্ড (৬–৮ সংখ্যা), রেফার কোড (ঐচ্ছিক, উদাহরণ: AHMSS001285)
5️⃣ ✅ "Registration" বাটনে ক্লিক করুন।
🎉 সবশেষে আপনার একাউন্ট সফলভাবে তৈরি হয়ে যাবে।
কেন সাবস্ক্রিপশন প্রয়োজন?
+
আমাদের প্ল্যাটফর্মে দোকানদার ও ড্রপশিপারদের ব্যবসায়িক গোপনীয়তা ও প্রফিট সুরক্ষা নিশ্চিত করতে
সাবস্ক্রিপশন সিস্টেম চালু করা হয়েছে।
🔒 প্রাইভেসি সুরক্ষা:
সাবস্ক্রিপশন নেওয়ার পর শুধুমাত্র রেজিস্টার্ড মেম্বাররাই হোলসেল প্রাইস দেখতে পারবেন।
কোনো সাধারণ কাস্টমার সেল্ফশপের হোলসেল প্রাইস দেখতে পারবে না।
💰 আপনার লাভ নিশ্চিত:
উদাহরণস্বরূপ, একটি প্রোডাক্টের হোলসেল মূল্য যদি হয় ৫০০ টাকা এবং আপনি সেটি কাস্টমারের কাছে বিক্রি করেন ৮০০ টাকায়,
তাহলে সাবস্ক্রিপশন সিস্টেমের মাধ্যমে কাস্টমার আর হোলসেল প্রাইস জানতে পারবে না।
ফলে আপনি নিশ্চিন্তে নিজের প্রফিট বজায় রাখতে পারবেন।
✨ সেল্ফশপ সাবস্ক্রিপশন —
আপনার ব্যবসাকে করুন আরও নিরাপদ, প্রফেশনাল ও বিশ্বস্ত।
ড্রপশিপিং মডেল কীভাবে কাজ করে?
+
ড্রপশিপিং হলো এমন একটি ব্যবসায়িক মডেল যেখানে আপনি নিজে কোনো পণ্য স্টোক না করেই SelfShop-এর মাধ্যমে রিসেলিং করতে পারেন। অর্থাৎ, আপনি একজন মধ্যস্থতাকারী (middleman) হিসেবে কাজ করবেন — কাস্টমার অর্ডার দিলে আপনি শুধু সেই অর্ডারের তথ্য ও কাস্টমারের ঠিকানা SelfShop-এ সাবমিট করবেন। এরপর প্রোডাক্টের প্যাকেজিং, কুরিয়ার করা এবং কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব SelfShop গ্রহণ করবে।
এই মডেলে আপনাকে কোনো পণ্য কিনে স্টোক রাখতে হয় না, বা আলাদা অফিসের প্রয়োজন হয় না। আপনি শুধু SelfShop থেকে পছন্দের পণ্য বেছে নিয়ে নিজের Facebook পেজ বা ওয়েবসাইটে আপলোড করবেন। কাস্টমার যখন অর্ডার করবে, তখন আপনি সেই অর্ডার SelfShop-এ সাবমিট করবেন। বাকি সব কিছু — যেমন ডেলিভারি ও কাস্টমার সার্ভিস — SelfShop পরিচালনা করবে।
ড্রপশিপিং মডেলের প্রধান সুবিধা:
✅ কম ইনভেস্টমেন্ট: পণ্য স্টোক করতে না হওয়ায় ব্যবসা শুরু করা সহজ ও খরচ কম।
✅ কম ঝুঁকি: বিক্রি না হওয়া পণ্যে কোনো ক্ষতির ঝুঁকি নেই।
✅ ফোকাস মার্কেটিংয়ে: আপনি শুধুমাত্র প্রচার ও বিক্রির দিকে মনোযোগ দিতে পারবেন।
✅ ঘরে বসেই ব্যবসা: শুধু একটি মোবাইল বা ল্যাপটপ দিয়েই সম্পূর্ণ অনলাইন ব্যবসা পরিচালনা করা যায়।
কীভাবে রিসেলিং শুরু করবো?
+
রিসেলিং হলো এমন একটি অনলাইন ব্যবসা যেখানে আপনি নিজে কোনো প্রোডাক্ট স্টোক না করেই বিক্রি করতে পারেন। এই মডেলে আপনি শুধু প্রোডাক্টের মার্কেটিং ও বিক্রির দায়িত্ব নিবেন, আর প্যাকেজিং ও ডেলিভারির দায়িত্ব নেবে SelfShop।
রিসেলিং শুরু করা খুবই সহজ! নিচের ধাপগুলো অনুসরণ করুন 👇
স্টেপ ১:
ড্রপশিপার প্ল্যাটফর্ম (যেমন SelfShop) থেকে পছন্দের প্রোডাক্টের ছবি ও বিস্তারিত তথ্য (ডিটেইলস) ডাউনলোড করুন।
স্টেপ ২:
প্রোডাক্টের ড্রপশিপার রেটের সাথে আপনার চাহিদামতো প্রফিট যোগ করে নিজের অনলাইন শপ বা ফেসবুক পেজে পোস্ট করুন।
স্টেপ ৩:
কাস্টমার অর্ডার কনফার্ম করলে তার নাম, ঠিকানা ও ফোন নম্বরসহ তথ্য ড্রপশিপার প্ল্যাটফর্মে সাবমিট করুন।
স্টেপ ৪:
SelfShop বা ড্রপশিপার পক্ষ থেকে প্রোডাক্ট সরাসরি কাস্টমারের কাছে ডেলিভারি হয়ে যাবে, এবং ডেলিভারির পর আপনার প্রফিটের টাকা আপনার একাউন্টে জমা হবে।
অর্ডার করতে কি ডেলিভারি চার্জ আগে দিতে হবে?
+
জ্বি, ডেলিভারি চার্জ আগে দিতে হবে। কারণ অনেক সময় দেখা যায়, কাস্টমার অর্ডার দেওয়ার পর ডেলিভারি ম্যান কল দিলে রেসপন্স করে না বা কল রিসিভ করে না। এসব ক্ষেত্রে অর্ডার রিটার্ন হলে ডেলিভারি চার্জ কেটে নেওয়া হয়।
তাই, যদি আপনি অর্ডার নেওয়ার সময় কাস্টমারের কাছ থেকে ডেলিভারি চার্জ আগে সংগ্রহ করেন, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারবেন যে অর্ডারটি কনফার্ম এবং রিটার্ন হওয়ার সম্ভাবনাও অনেক কম।
অর্ডার রিটার্ন হলে কি ডেলিভারি চার্জ কাটবে?
+
না, আমাদের ক্ষেত্রে কাস্টমার প্রোডাক্ট ডেলিভারি নেওয়ার আগে ভালোভাবে চেক করার সুযোগ পায়। যদি প্রোডাক্টে কোনো ড্যামেজ, কালার চেঞ্জ, বা অন্য কোনো কোয়ালিটি ইস্যু থাকে — সে ক্ষেত্রে রিটার্ন চার্জ আমরা বহন করব।
তবে যদি ডেলিভারি ম্যান কল দেওয়ার পর কাস্টমার কল না ধরে, ফোন বন্ধ রাখে, বা ডেলিভারি নিতে অস্বীকৃতি জানায়, তাহলে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ কেটে নেওয়া হবে।
কোন অর্ডারে কত প্রফিট সেটি কিভাবে দেখবো?
+
আপনি আপনার প্যানেল-এর অর্ডার লিস্ট সেকশন থেকে প্রতিটি অর্ডারের প্রফিট এমাউন্ট দেখতে পারবেন। এখানে সব অর্ডারের বিস্তারিত তথ্য থাকবে, যাতে এক নজরে বুঝতে পারেন কোন অর্ডার থেকে কত প্রফিট হয়েছে।
আমি কি কুরিয়ারের পার্সেল অনলাইনে ট্র্যাক করতে পারবো?
+
জি, পারবেন! SteadFast কুরিয়ারের সকল পার্সেল অনলাইনে ট্র্যাক করা যায়। এতে আপনি জানতে পারবেন পার্সেল কোথায় আছে বা ডেলিভারি হয়েছে কিনা। ডেলিভারির আগে কাস্টমারের নম্বরে এসএমএসের মাধ্যমে ডেলিভারির তথ্যও পাঠানো হয়।
কাস্টমারের প্রোডাক্ট পছন্দ না হলে কি রিটার্ন করতে পারবে?
+
জি, কাস্টমার প্রোডাক্ট পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে পারবে।